• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সারা দেশে ধর্ষন-নির্যাতন বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2020   Wednesday

নিরাপদ থাকুক সকল মা-বোন দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন, যৌন সহিংসতার সুষ্ঠু বিচার এই প্রতিপাদ্যে সারা দেশে ধর্ষন নির্যাতন বন্ধ এবং অপরাধীদের শাস্তির দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাঙামাটির স্বেচ্ছাসেবীদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সমাজ সেবিকা জিমি কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীসহ শিক্ষার্থী, অভিভাবক, সূশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নশীলকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহন করেন।

 

এ সময়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতা, ধর্ষন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। তাই অবিলম্বে পার্বত্যাঞ্চলসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ধর্ষকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। আর সমাজের সবাই যদি একই সঙ্গে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলেই সমাজ থেকে এ ব্যাধি দূর করা সম্ভব হবে। সেই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ায় আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ