• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে ইসলামী ফ্রন্ট মহাসচিব
যুদ্ধাপরাধীর পাশাপাশি জঙ্গীবাদের মদদদাতাদের শাস্তির আওতায় আনার দাবি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2020   Saturday
no

no

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব এম এ মতিন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করতে সরকারের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

 

তিনি বলেন শান্তির ধর্ম ইসলাম কখনো জঙ্গীবাদ ও মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করেনা। ইসলামের নামে যারা জঙ্গীবাদের উস্কানি দিচ্ছে তারাও যুদ্ধাপরাধীদের মত সমান মানবতা বিরোধী অপরাধে অপরাধী। শীঘ্রই জঙ্গীবাদে মদদদাতাদের কঠোর শাস্তির আওতায় এনে দেশকে জঙ্গীবাদ মুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। 

 

শনিবার রাঙামাটিতে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, রাঙামাটি জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, জেলা সাধারন সম্পাদক আলহাজ¦ সাব্বির আহমদ ওসমানী, সহ সাধারন সম্পাদক এম এ মুস্তফা হেজাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন, জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মুন্না প্রমূখ।


অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনায় অর্ধ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ