• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2020   Thursday
no

no

বুধবার রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা  থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা  থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।  জেলা সিভিল সার্জন বিপাশ খীসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা,পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসিন, সহকারি প্রকৌশলী মেহেদি হাসান প্রমুখ  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে রাঙামাটির দুর্গম প্রতিটি উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উপজেলাগুলোতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নতির পরিকল্পনা নিয়েছেন।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। অন্যান্য উন্নয়নের পাশাপাশি  বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গড়ায় পৌছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে । এরই অংশ হিসেবে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ বিশিষ্ট শয্যা থেকে ৫০ বিশিষ্ট শয্যায় উন্নীতকরণের মাধ্যমে এই নতুন ভবনটি নির্মাণ করা হলো। যাতে করে সাধারন জনগন যেন স্বাস্থ্য সেবা পান। তিনি আরও বলেন,  বিগত সময়ে এই উপজেলায় বিদ্যুৎ সংযোগসহ, রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান, এবং সাম্প্রতিক সময়ে এই উপজেলাসহ তিন পার্বত্য জেলার প্রাইমারী বেসরকারি শিক্ষকদের কে সরকারী করন করা হয়েছে। তাই উন্নয়ন হলো চলমান প্রক্রিয়া। তিনি উন্নয়নের জন্য সবাইকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান। 

 

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ