• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ দাবী জানিয়েছে ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020   Tuesday

রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের অপসারণ দাবী করে সংবাদ সম্মেলন করেছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

 

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ অভিযোগ করে রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম গত ২৯ আগষ্ট রাঙামাটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাঙামাটি ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমুলক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন।


প্রকৃত ঘটনা সেটা নয় উল্লেখ করে ছাত্রলীগ দাবী করে, নাসরিন ইসলাম একজন স্বামী পরিত্যক্ত নারী। তিনি শহরের আলম ডক ইয়ার্ড এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন। স্থানীয় প্রতিবেশীরা এসব কার্যকলাপে বাঁধা প্রদান করলে এজন্য ছাত্রলীগকে দায়ী করে গত ২৯ আগষ্ট ছাত্রলীগকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন করেন। এতে ছাত্রলীগকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমুলক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেন।


ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বক্তব্য দেওয়ায় তথ্য প্রযুক্তি আইন লংঘন করার পাশাপাশি সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। তাই নাসরিন ইসলামকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করেন শূণ্যপদের জন্য পুন নির্বাচনের দাবী জানায় ছাত্রলীগ।


নেতৃবৃন্দ আরো বলেন, সংবাদ সম্মেলনে নাসরিন ইসলাম বাংলাদেশ ছাত্রলীগকে ঢালাওভাবে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন আমরা রাঙ্গামাটি ছাত্রলীগের পক্ষ থেকে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রলীগকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমকে ব্যবহার করে জেলা ছাত্রলীগের সভাপতি ও কতিপয় নেতা কর্মীরা নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট, মানহানিকর বিভ্রান্তিমূলক বক্তব্য পরিবেশন করে। এতে করে সংবাদ সম্মেলন করে যা গণমাধ্যমকে ব্যবহার করে মানহানিকর মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন করা হয়েছে।


তাই আজকের সংবাদ সম্মেলন থেকে সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করে উক্ত শুন্যপদে পূর্ণ নির্বাচন দেওয়ার দাবী জানান এবং এই ধরনের সামাজিক পরিবেশ বিনষ্টকারী প্রতারক জনপ্রতিনিধির নানাবিধ প্রতারণার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বাঁধা সৃষ্টিকারীর বিরুদ্ধে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ না নিলে স্থানীয় জনগন রাজপথে নামবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, নাসরিন ইসলাম ছাত্রজীবনে বিএনপি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলে রাঙামাটি কলেজ ২০০৫ সালের কমিটিতে ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি বেশ কয়েক মাস আগে আওয়ামীলীগে অনুপ্রবেশ করে দলের ভাবমুর্তি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগেরর সভাপতি আব্দুল জব্বার সুজন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাব্বি রহমান বাপ্পী, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, রাঙ্গামাটি সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন ইমু ও ছাত্রলীগের সদস্য মোঃ ইমরুজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, শহরের আলম ডক ইয়ার্ড এলাকায় বাড়াটিয়া মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামের বাসায় রাত সাড়ে ১২টার সময় ছাত্রলীগের বহিস্কৃত নেতা নুর আলম প্রবেশ করার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অবহিত করলে কোতয়ালী থানা পুলিশের সহযোগিতা নিয়ে নুর আলমকে নাসরিন ইসলামের বাসা থেকে উদ্ধার করে জনরোষ থেকে রক্ষায় কোতয়ালী থানার এসআই ওসমান তাকে নিজ হেফাজতে নিয়ে নেয়।


আর এরই রেষ ধরে নাসরিন ইসলাম তাঁর আয়োজিত সংবাদ সম্মেলনে কথিত নাটকীয় ঘটনার বিষয়ে আলোকপাত না করে কে বা কারোর প্ররোচনায় ও আঙ্গুলীর নির্দেশে অনেকের ব্যক্তিগত জীবনে কাহিনীর অবতারণা করে সরাসরি জেলা শাখার ছাত্রলীগসহ অভিভাবক সংগঠন আওয়ামীলীগের কুৎসা রটনা করেছেন যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যে প্রণোদিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ