• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ের এসএসসি পাস হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সহায়তায়
রাঙামাটিতে ফেসবুক লাইভ শো

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2020   Monday

পাহাড়ের এবার এসএসসি পাস করা হতদরিদ্র শিক্ষার্থীদেরভর্তির সহায়তায় মানবিক সাহায্যের আবেদন জানিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ফেসবুক লাইভ শো সঙ্গীতানুষ্ঠান। রোববার বিকালে শহরের রেঙ্ ডিসকভার মিউজিক স্টুডিও থেকে ‘সুরের আলোয় পাহাড়’ শীর্ষক এ লাইভ অনুষ্ঠানটির সম্প্রসারণ করা হয়। এতে যুক্ত হন প্রায় ১৮ হাজারের মতো অনলাইন দর্শক।

 

প্রত্যেক বছরের মতো এবারও এসএসসি পাস করা পাহাড়ের হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সহায়তায় উদ্যোগটি নিয়েছে, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট। এতে সহায়তা দিতে স্বাস্থ্যবিধি মেনে এবার ‘সুরের আলোয় পাহাড়’ শীর্ষক ফেসবুক লাইভ সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করেছে অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান রাঙামাটি কালাচারাল ইন্সটিটিউশন (আরসিআই)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা নিজ কণ্ঠে গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। সমাপণী সঙ্গীতও পরিবেশন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি এবং আরসিআইয়ের উপদেষ্টা কবি ও সাহিত্যিক প্রগতি খীসা কারবারী, আরসিআইয়ের সাধারণ সম্পাদক সচিব চাকমা নীবন, নির্বাহী পরামর্শক রিপন তালুকদার, বিশিষ্ট সামাজিক সংগঠক নিরু চাকমা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কবি ও সাহিত্যিক রাঙ্গামাটি বিএম কলেজের প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা।

 

সঙ্গীত পরিবেশন করেছেন, স্থানীয় সঙ্গীত তারকা পার্কি চাকমা, সুবেশ চাকমা, তিশা দেওয়ান, বিশাখা চাকমা এবং ব্যান্ড স্ট্রিংয়ের সৌরভ দেওয়ান, কমল ত্রিপুরা, সপ্তর্ষি চাকমা ও রেখা চাকমা। শব্দযন্ত্রে সহায়তা করে রেঙ্ ডিসকভার মিউজিক এবং যন্ত্রসঙ্গীতে ছিলেন ব্যান্ড স্ট্রিংয়ের কলা-কৌসুলীরা।

 

অনুষ্ঠানে চলতি করোনাকালে পাহাড়ের চরম সংকটাপন্ন এসএসসি পাস হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সহায়তায় মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। আর্থিক সহায়তার জন্য বিকাশ নম্বর ০১৬৩৯০৪৮৮৪০ দেয়া হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ