• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2020   Wednesday

বুধবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ১৭তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সমর চাকমা সভাপতি ও নিকেল চাকমা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক টনক চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  অধিবেশনে সভাপতিত্ব করেনপাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি সুমন্ত চাকমা। সাধারণ সম্পাদক সমর চাকমার সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা এবং চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা প্রমুখ।

 

কাউন্সিল শুরুর আগে দলীয় সংগীত বাজিয়ে কাউন্সিল উদ্বোধন করা হয়। এছাড়া কাউন্সিলের অধিবেশন শুরুতেই গণতান্ত্রিক লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তাদের সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

শেষে কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সমর চাকমাকে সভাপতি, নিকেল চাকমাকে সাধারণ সম্পাদক ও নরেশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

 
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, যে কোন আন্দোলন, লড়াই-সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। সুনির্দিষ্ট ও সঠিক আদর্শকে বুকে ধারণ করে কঠোর, কঠিন পরিস্থিতিতেও ছাত্র সমাজকে আন্দোলন চালিয়ে যেতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি জাতীয় দুর্দিনেও ছাত্র সমাজকে সামনের কাতারে থাকতে হবে। একাধিক সংগঠন জাতির জন্য কাজ করছে দাবি করলেও আদতে তারা জাতির অস্তিত্ব রক্ষায় কোন ভূমিকা পালন করছে কিনা সেটা ছাত্র সমাজকে নির্ণয় করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ