• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের গাছের চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2020   Tuesday

জাতীর জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে রাঙ্গামাটির বরকল উপজেলার ৫ টি ইউনিয়নের ৮০ টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে ১০০ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি সুভলং বাজারের ধামাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন।

 

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অমল চাকমা, বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চিংহেং রাখাইন, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেহেরাজ, বরকল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দোলন দাশ সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটির বরকল উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি স্কুলকে ১০০ করে ৮ হাজার বিভিন্ন প্রজাতির চারা ও গাছ লাগানোর জন্য ১ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ