• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

করোনায় রাঙামাটিতে আক্রান্ত ৪৪ জন,মোট আক্রান্ত ৩৪৩জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2020   Thursday

রাঙামাটিতে করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৪ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪৩ জনের।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান,  বৃহস্পতিবার চট্টগ্রাম সিভাসু ও বিআইটিআইডির ল্যাব থেকে ১১৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৪২ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে রাঙামাটি সদরে রয়েছেন ২৫ জন, কাপ্তাইয়ে ৬ জন, জুরাছড়িতে ৯ জন, রাজস্থলীতে ২ জন ও লংগদুতে ২জন। এ নিয়ে এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৪ জন। আক্রান্তদের মধ্যে কাপ্তাইয়ের জাতীয় দলের সাবেক ফুটবলার ও ১ নং চন্দ্রঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা ও স্ত্রী রয়েছেন। জুরাছড়িতে আক্রান্ত ৯ জন সবাই পুলিশ সদস্য।


তিনি আরো  জানান, রাঙামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২১৩৩ জনের। তার মধ্যে ১৮৯১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ জন। জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩২৭৮ জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১১১২ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৬৬ জন। হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩১৮০ জন। বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ