• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বেবীর পিতার মৃত্যুতে সাংসদ দীপংকরসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2020   Saturday

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ`লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর পিতা কেপিএম লিমিটেডের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী( প্রকাশ এন আই চৌধুরী) শুক্রবার দিবাগত রাত ১২. ৩০ মিনিটে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহে--------রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

  শনিবার (২৭ জুন) বেলা ১১.৩০ ঘটিকার সময় কাপ্তাইয়ের শীলছড়ি মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজা শেষে তাকে শীলছড়ি আনসার ক্যাম্প সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

 

এদিকে, মরহুম এন আই চৌধুরীর মৃত্যুতে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, রাঙ্গুনীয়া উপজেলাধীন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন আ`লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন , কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন,  সাধারণ সম্পাদ এ আর লিমনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ