• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে নতুন করে ২১ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২৬ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2020   Wednesday

গেল ২৪ ঘন্টায় রাঙামাটিতে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ১২৬ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে বাঘাইছড়ি উপজেলায় এক মহিলা ও রাঙামাটি শহরে অপর এক মহিলা মারা গেছেন।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান,গেল মঙ্গলবার রাতে চট্টগ্রাম ভেটেনারী এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ২৩টি রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৬ জনে রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এছাড়া বুধবার সকালে আরো ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার মধ্যে কাপ্তাইয়ে ৪ জন এবং রাজস্থলীতে ১ জন।


তিনি আরো জানান, রাঙামাটিতে নতুন শনাক্ত রোগীদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের ১জন চিকিৎসক, শহরের ভেদভেদী এলাকায় ৬ জন আনসার সদস্য, সুখীনীলগঞ্জ পুলিশ লাইনের ১ পুলিশ সদস্য, আসামবস্তী এলাকায় ১ জন, শান্তি নগর এলাকায় ১ জন, কাঠালতলী এলাকায় ১ জন, দেবাশীষ নগরের ১ জন, কালিন্দপুরের ১ জন, রিজার্ভ বাজারের ১ জন, তবলছড়ির ১ জন এবং কাপ্তাই উপজেলায় ৫ জন পুলিশ সদস্য।


জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তদের মধ্যে ৫০ সুস্থ হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৩জন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫০ জন।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে বাঘাইছড়ি উপজেলায় এক মহিলা ও রাঙামাটি শহরের এক মহিলা মারা গেছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ