• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

শুভলং বাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2020   Tuesday

রাঙামাটির শুভলং বাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানদারদের মাঝে মঙ্গলবার নগদ অর্থ তুলে দিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে এই অর্থ সহায়তা প্রদান  করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম,রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা প্রমুখ।

 

এ সময় রাঙামাটি রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি ক্ষতিগ্রস্থ পবিরারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেন। 

 

এর আগে দীপংকর তালুকদার এমপিসহ অন্যান্য কর্মকর্তারা আগুনে ক্ষতিগ্রস্থ ঘর বাড়িসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন।

 

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। আমরা আপনাদের পাশে থেকে শুধু সাহস যোগানোর চেষ্টা চালানো কাজ করছি। আপনাদেরকে সাহস নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে হবে। আর যারা ব্যাংক ঋণ নিতে আগ্রহী তারা আবেদন করুন, আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।

 

উল্লেখ্য,  গেল ১৪ জুন বিকালে রাঙামাটির বরকল উপজেলার সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ