• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
সভাপতি নাজিম উদ্দিন,সম্পাদক আলমগীর মানিক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2020   Monday

সোমবার রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি  হিসেবে নাজিম উদ্দিন (এশিয়ান এইজ), সহ-সভাপতি পদে  মোহাম্মদ সোলায়মান( সিএইচটি টিভি’র সম্পাদক)  ও সাধারন সম্পাদক পদে আলমগীর মানিক(এশিয়ান টিভি) নির্বাচিত হয়ছেন।

 

 শহরের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যরা সরাসরি ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, নির্বাচন কর্মকর্তা ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুশীল প্রসাদ চাকমা। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন বিগত কমিটির সভাপতি মোহাম্মদ সোলায়মান। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক ও নির্বচনী কর্মকর্তা সুশীল প্রসাদ চাকমা সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক মিল্টন বড়ুয়া ও হিমেল চাকমা উক্ত আয়োজনে সাবির্ক সহযোগিতা করেন।

 

নির্বাচন ইংরেজি দৈনিক“ডেইলি এশিয়ান এইজ”এর রাঙামাটি জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন সভাপতি, সিএইচটি টিভি’র সম্পাদক মোহাম্মদ সোলায়মান সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশন`র রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক রাঙামাটি”র চীফ রিপোর্টার আলমগীর মানিক সাধারণ সম্পাদক, দি বাংলাদেশ টুডে রাঙামাটি প্রতিনিধি মোঃ শফিকুর রহমান অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
--হিলবিড২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ