• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়ির দুই উপজেলায় অসহায়দের পাশে দাড়ালো চাঙমা একাডেমী

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2020   Thursday

করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে পানছড়ি ও দীঘিনালা দুই উপজেলায় একশত আশি গৃহবন্দি, কর্মহীন ও অসহায় পবিারের মাঝে বৃহস্পতিবার খাদ্য সহায়তা দিয়েছেন চাঙমা একাডেমী। 

 

পানছড়ি চেঙ্গী ইউনিয়নের কার্যালয়ে চারটি গ্রামের ৫০ টি অসহায় কর্মহীন পরিবারকে ২০ কেজি করে চাউল বিতরন করা হয়। চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা,চাঙমা একাডেমীর সাধারণ সম্পাদক জ্ঞানদর্শী চাকমা ও চাঙমা একাডেমীর সদস্য সাংবাদিক রূপায়ন তালুকদার। এ খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা বলেন বর্তমান সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না। করেনার এই মহা দুর্যোগের সময় সরকারী সংস্থার পাশিাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও অসহায় কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। তারই ধারা বাহিকতায় চাঙমা একাডেমীর আজ এই খাদ্য সহায়তা। এ জন্য তিনি চাঙমা একাডেমীকে ধন্যবাদ জানান।


এ সময় চাঙমা একাডেমীর সাধারণ সম্পাদক জ্ঞানদর্শী চাকমা জানান, চাঙমা একাডেমী মূলত চাঙমা ভাষা ভিত্তিক চাকমাদের একটি সংগঠন। এটি চাকমা ভাষা গবেষনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে, তারই ধারাবাহিকতায় আজ এই খাদ্য সহায়তা। তবে এ খাদ্য সহায়তার ক্ষেত্রে সহযোগীতা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস। এ সময় তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসকে চাঙমা একাডেমীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এদিকে দুপুরে চাঙমা একাডেমীর সহ-সভাপতি আর্যমিত্র চাকমা দীঘিনালা উপজেলার বাবছড়া বৌদ্ধ বিহার মাঠে, বদাদম বাজার ও উদোল বাগান উচ্চ বিদ্যালয় মাঠে সাতটি গ্রামে একশত ত্রিশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।


এর আগে বুধবার খাগড়াছড়ি খাদ্য গুদাম এলাকা থেকে খাগড়াছড়ি সদরের ৬টি গ্রামে একশত পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল খাদ্য সহায়তা পরিতরন করেন চাঙমা একাডেমীর সভাপতি সন্তোষিত চাকমা বকুল। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আর্যমিত্র চাঙমা ও সদস্য সাংবাদিক রূপায়ন তালুকদার।


এ সময় সন্তোষিত চাকমা বকুল বলেন করোনা কারনে অসহায় কর্মহীন ও দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে এ খাদ্য সহায়তার জন্য সহযোগীতা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। এ সময় তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকলকে স্বাস্থ বিধি মেনে চলার ও পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ