• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

জুরাছড়িতে অসহায় ও দরিদ্রদের মাঝে সেনা বাহিনীর ত্রান বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2020   Monday

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে যুদ্ধ করছে মানুষ, মহামারি এই ভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি আর লকডাউন। এহেন পরিস্থিতিতে কর্মহীন হয়ে সবচেয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থায় পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর খেটে খাওয়া মানুষ। কঠিন এ সময়ে রাঙামাটি জুরাছড়ি উপজেলাই কর্মহীন মানুষের মূখে খাদ্য তুলে দিতে রোদ্রে উচু নিচু পাহাড় ডিঙ্গিয়ে খাদ্যসামগ্রী বাড়ী বাড়ী ছুটছে সেনা সদস্যরা।

 

করোনা মোকাবেলায় খাদ্যসহায়তা অংশ হিসেবে, জুরাছড়ি জোনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছে সেনা সদস্যরা। সামাজিক দুরত্ব বজায় রেখেই খাদ ্যসামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ সেনা বাহিনী।

 

সোমবার (১৮ মে) সকালে জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসির নের্তৃত্বে মৈদং ইউনিয়নের শীলছড়ি এলাকায় ৩০ পরিবার গৃহবন্দি, কর্মহীন ও দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করেন শীলছড়ি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ। এদিকে একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নে ২৬ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন লেফটেন্যান্ট কাজী সাদীর আসাফ।

 

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানভীর হোসেন পিএসসি বলেন, করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো খেতে পারেন সেজন্য সেনা সদস্যরা পাহাড়ের প্রত্যন্ত এলাকায় কর্মহীন, নি¤œ আয়ের দুস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করেন এবং তাদের বাড়ি পর্যন্ত খাদ্যসামগ্রী কাঁধে বহন করে তা তাদের হাতে পৌছানো নিশ্চিত করেন।

 

তিনি আরো বলেন, সেনা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী প্রতিরোধের পাশাপাশি গরীব দুস্থ মানুষদের অতীতের মতো আগামীতেও পাশে থাকবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে, নিজে সুস্থ  থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব। তাই সবাইকে সরকারের দেওয়া স্বাস্থ্য সতর্কতা মেনে চলার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ