• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে নিখোঁজ সিএনজি চালকের সন্ধানের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2015   Tuesday

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রানীরহাট এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাসহ  নিখোঁজ চালক মো: শহিদুল ইসলাম রতনের সন্ধানের দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে নিখোঁজের পরিবার।

 

এদিকে, রাঙামাটি অটোরিক্সা ইউনিয়নের পক্ষ থেকে রতনকে উদ্ধারে প্রশাসনের কাছে বেঁধে দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রায় শেষ হয়ে এলেও নিখোঁজের কোনো সন্ধান বা উদ্ধার মেলাতে পারেনি পুলিশ।   

 

রাঙামাটি ট্রাকশ্রমিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিখোঁজ অটোরিকশাচালক শহীদুল ইসলাম রতনের স্ত্রী নাজমা আক্তার বলেন, ২৭ মার্চ বিকালের দিকে তার স্বামী নিজস্ব অটোরিকশায় যাত্রীভাড়া নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাটে এলাকায় যান। এরপর থেকে তার আর খোঁজ মিলছে না। এ ব্যাপারে পরদিন ২৮ মার্চ রাঙামাটি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত তার কোনো হদিস দিতে পারেনি থানা কর্তৃপক্ষ। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজে চরম অর্থাভাব ও আতংকে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে নিখোঁজ শহীদুল ইসলাম রতনের সন্ধানের দাবি জানান।

 

এদিকে সোমবার রাঙামাটি পুলিশ সুপার বরাবর দেয়া এক স্মারকলিপিেিত নিখোঁজ শহীদুল ইসলাম রতনকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দিয়েছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। বেঁধে দেয়া সময়ের মধ্যে নিখোঁজের সন্ধান বা উদ্ধার করা না গেলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি মো. অলি আহম্মেদ অলি ও সাধরাণ সম্পাদক মো. শহিদুজ্জামান রোমান। কিন্তু আল্টিমেটামের সময় প্রায় শেষ হয়ে এলেও এ পর্যন্ত রতনের সন্ধান দিতে পারেনি প্রশাসন ও পুলিশ।

 

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধরাণ সম্পাদক শহিদুজ্জামান রোমান জানান, ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন রতনের সন্ধান দিতে না পারলে আমরা তাকে উদ্ধারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

 

রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু ইমতিয়াজ সোহেল জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর নিখোঁজ ব্যক্তির সন্ধান তৎপরতা চালাচ্ছে যাচ্ছে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ