• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনায় আক্রান্ত রাঙামাটিতে ৪ জনের মধ্যে ২জনের রেজাল্ট নেগেটিভ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2020   Sunday

রাঙামাটিতে করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে ২ জনের দ্বিতীয় দফা নমুনার রেজাল্ট নেগেটিভ এসেছে। বাকী দুজনের পরীক্ষার রেজাল্ট এখনো আসেনি। 

 

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন,  ৪ জনের নমুনার রেজাল্টের মধ্যে রোববার ২ জনের রেজাল্ট পৌছেছে। এ দুজনের রেজাল্ট নেগেটিভ এসেছে। 

 

তিনি জানান,রাঙামাটিতে করোনায় পজিটিভ পাওয়া চার জনের কাছ থেকে গেল ৭ মে পুনরায় নমুনা সংগ্রহ করে দ্বিতীয় দফায় পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রোববার হাসপাতাল এলাকার বাসিন্দা একজন নার্স ও বয়স্ক ব্যক্তির নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বাকী দুজনের রেজাল্টের অপেক্ষায় রয়েছি।

 

তিনি আরো জানান, যে দুজনের নেগেটিভ রেজাল্ট এসেছে তাদের কাছ থেকে আবারও নুমনা সংগ্রহ করে তৃতীয় দফা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

 

উল্লেখ্য, করোনা লক্ষণ থাকায় রাঙামাটি থেকে ৪ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। এতে গেল ৬ মে ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তবে ৯ থেকে ১০ দিন অতিবাহিত হওয়ার কারণে ও আক্রান্তদের কোন উপসর্গ না থাকায় দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে রিজার্ভ বাজারের ১ নং পাথরঘাটা এলাকার ৯ মাসের এক শিশু, জেনারেল হাসপাতালের মোল্লা পাড়া এলাকার ৩৮ বছরের এক নার্স ও ৫০ বছরের এক পুরুষ এবং দেবাশীষ নগরের ১৯ বছরের এক যুবক রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ