• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

লংগদুতে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী দিল উপজেলা ছাত্রলীগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2020   Wednesday

করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটির লংগদু উপজেলায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বুধবার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। 

 

লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাইনীমুখ বাজারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারনম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইমলাম ঝান্টু, উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি সাদেক হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নেছার উদ্দীন হৃদয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক রাশেদ খান রাজু, সুগ্ম সম্পাদক বাবলা দাশ, ছাত নেতা রবিউল হোসেন, তরিকুল, সবুর সরকার, নুরুল ইসলাম প্রমুখ।

 

উপজেলা ছাত্রলীগের চলমান ‘মানবতার ইফতার বাজার কর্মসূচিতে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ৩০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

জেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দীন হৃদয় জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে দিনমজুর ও মেহনতি মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। তাই তাদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী  এবং  কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নির্দেশে, সারাদেশে ন্যায় লংগদু উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিন ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত দেশের অবস্থার উন্নতি না হবে ততদিন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে।

 

লংগদু উপজেলা পরিষদের চেয়ারনম্যান আব্দুর বারেক সরকার জানান, দেশের যে কোনো ক্রান্তিকালে ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের এই দুঃসময়ে তিনি সমাজের বিত্তবানদেরকেও সাধারণ মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ