• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

প্রথমবারের মতো রাঙামাটিতে ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2020   Wednesday

প্রথমবারের মতো রাঙামাটিতে ৪ জনের দেহে করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া গেছে।আক্রান্তদের মধ্যে ৯ মাসের  এক শিশু ও  একজন নারী নার্স রয়েছেন। তারা সবাই রাঙামাটি শহরের বাসিন্দা।  করোনায় আক্রান্ত ব্যক্তিদের  বাড়ীসহ এলাকাগুলো লকডাউন করা হয়েছে। 

 

এদিকে,করোনা ভাইরাসের আক্রান্তের জেলার মধ্যে খাগড়াছড়ি জেলার পর সর্বশেষ জেলা হচ্ছে রাঙামাটি জেলা। এই নিয়ে দেশের ৬৪ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লো। 

 

জানা যায়, রাঙামাটি থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সা্ইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। বুধবার এ ৪জনের দেহে করোনা পজিটিভ আসে।আক্রান্তরা সবাই রাঙামাটি শহরের। ৪ জনের মধ্যে ১ জন রিজার্ভ বাজারের ১নং পাথঘাটা, ১ জন দেবাশীষ নগরে ও অপর ২ জন রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার মোল্লা পাড়া বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ৯ মাসের শিশু,১৯ বছরের যুবক,৩৮ বছরের নারী, ৫০ বছর বয়সী পুরুষ। তবে আক্রান্তরা বিদেশ ফেরত বা জেলার বাইরে থেকে এসেছেন তার বিস্তারিত তথ্য জানা যায়নি। অপর একটি সূত্র জানিয়েছে আক্রান্তরা সবাই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা সত্যতা নিশ্চিত করে জানান, রাঙামাটিতে ৪ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ বিষয় নিয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। আক্রান্তদের সাথে যারা সংস্পর্শে এসেছেন তাদের খোজে বের করে ব্যবস্থা নেয়া হবে। 

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ীসহ এলাকাগুলো লকডাউন করা হয়েছে। তবে আক্রান্তরা আগে থেকে জ¦রসহ অন্যান্য রোগে ভুগছিল কিন্তু গতকাল বুধবার রিপোর্ট আসার কারণে আক্রান্তদের কাছ থেকে নতুন করে আবারও  নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর কারণে  আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে  রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। 

 

উল্লেখ্য, রাঙামাটি  জেলার আগে খাগড়াছড়ি জেলায় গেল ২৯ এপ্রিল দীঘিণালা উপজেলার কামক্কোছড়া এলাকায় নারায়নগঞ্জ ফেরত পোশাক কর্মী এরশাদ চাকমা নামের এক যুবকের করোনা ভাইরাসের পজিটিভ আসে। তবে তার দেহে করোনার কোন লক্ষণ না থাকায় পুনরায় তার কাছ থেকে  দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করে  চট্টগ্রামের ল্যাবে পাঠানোর পর গেল ৩ মে করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। এরপর তৃতীয় আবারও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট ্খএর রেজাল্ট আসেনি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ