• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

দীঘিনালায় এরশাদ চাকমার দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা নেগেটিভ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2020   Sunday
প্রতীকি ছবি।

প্রতীকি ছবি।

খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় নারায়নগঞ্জন ফেরত পোষাক কর্মী এরশাদ চাকমার শরীরে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তার আগে গেল ২৯ এপ্রিল প্রাথমিক নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা প্রজেটিপ এসেছিল।

 

রোববার(৩ মে) এরশাদ চাকমার দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তার পরিবারের লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে তাকে উপজেলার হোটেল ইউনিটিতে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানা গেছে। 

 

এদিকে এরশাদ চাকমার স্ত্রী পূর্ণা চাকমা মুঠোফোনে জানান, দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় বড় ধরনের টেনশান থেকে মুক্তি পেয়েছি। পরিবারের লোকজনের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। তৃতীয় রিপোর্টটিও যাতে নেগেটিভ আসে সেজন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি।


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় দেওয়ান জানান, দ্বিতীয় দফায় সংগ্রহ করা নমুনা পরীক্ষায় পোষাক কর্মী এরশাদ চাকমার শরীরে করোনা নেগেটিভ এসেছে। তার আগে গত ২৯ এপ্রিল প্রথম নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা প্রজেটিপ এসেছিল। বর্তমানে তাকে উপজেলার একটি হোটেল ইউনিটিতে আইসোলেশনে রাখা হয়েছে। তৃতীয় নমুনা পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ আসলেই এরশাদ চাকমাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ