• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে কর্মহীনদের পাশে ‘সবুজ খাম’

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2020   Saturday

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি রাঙামাটিতে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে সামাজিকভাবে ত্রাণ সহায়তার এগিয়ে এসেছে, ‘সবুজ খাম’ নামক একটি সামাজিক গোষ্ঠী। শুক্রবার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চার পাহাড়ি গ্রামের কর্মহীন ৬০ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির পক্ষ থেকে।

 

সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চার পাহাড়ি গ্রামের ৬০ পরিবারের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সবুজ খাম’এর তত্ত্বাবধায়ক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল প্রসাদ চাকমা, পরামর্শক ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি প্রগতি খীসা, সবুজ খাম’এর সমন্বয়ক প্রমী খীসা, তত্ত্বাবধায়কের বিশেষ সহকারী সচিব চাকমা নবীন ও ত্রিরতন চাকমা প্রমুখ।

 

 এর আগে রাঙামাটি পৌর এলাকার রাজদ্বীপে ৩৭ এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চাম্পাতলী গ্রামে ৩০ পরিবারকে ত্রাণ-সামগ্রী উপহার দেয় ‘সবুজ খাম’। এরপর তাদের ত্রাণ সহায়তা যাবে রাঙামাটি জেলার নানিয়ারচর, কাউখালী, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম এলাকার কর্মহীনদের মধ্যে।    

 

উদ্যোক্তারা জানান, রাঙামাটির কবি ও সাহিত্যিক প্রগতি খীসার মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমী খীসার উদ্যোগে করোনার পরিস্থিতির কারণে পাহাড়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সহায়তার লক্ষে সাড়া দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মানবিক, উদার ও মহানুভব ব্যক্তি। এসব মহানুভব ব্যক্তির দেয়া অর্থে তিন পার্বত্য জেলায় ত্রাণ বিতরণের জন্য গড়ে তোলা হয়, সবুজ খাম নামক সামাজিক উদ্যোগটি। তারা প্রত্যেক অসহায় পরিবারকে সহায়তার উপহার হিসেবে ৭ কেজি চালসহ সোয়াবিন তেল, আলু, লবণ ও শুটকি এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ