• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে অসহায় দুস্থ ও কর্মহীনদের পাশে এসএস ফাউন্ডেশন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2020   Thursday

‘ঘরে থাকুন নিরাপদে থাকুন’ এই শ্লোগানে করোনা করোনা মোকাবেলায় খাগড়াছড়িতে অসহায়,দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে শাহানাজ সুলতানা ফাউন্ডেশন।

 

খাগড়াছড়িতে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন  গ্রাম ও বাড়ীতে গিয়ে নিজে খাদ্য সহায়তা দিয়ে আসছেন শাহানাজ সুলতানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানাজ সুলতানা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে ৫০ টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন শাহানাজ সুলতানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানাজ সুলতানা। এছাড়া সদরের শালবন ২০ পরিবার ও কবৌল্য পীঠ এলাকা ৫০ পরিবারসহ আজ মোট দেড়শ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল, পেয়াজ,লবন,আলু ও সাবান।

 

প্রতিবন্ধী মোঃ আব্দুল জানান করোনা ভাইরাস হলেও সামনে পবিত্র রমজান মাস শুরু এই পবিত্র মাসের শুরুতেই এই সহায়তা পেয়ে আমাদের প্রতিবন্ধী পরিবারদের অনেক উপকার হয়েছে যা বলে বুঝানো যাবে না।

 

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা মোঃ শাহাজাহান।

 

খাদ্য সহায়তা বিতরন কালে শাহানাজ সুলতানা বলেন এসএস ফাউন্ডেশন এই করোনা কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলার জন্য তিনি খাগড়াছড়িতে এক হাজার অসহায়,দুস্থ কর্মহীনদের মঝে এই খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছেন। এবং এ খাদ্য সহায়তা এসএস ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন সরকারের পাশাপাশি তিনি মানুষের জন্য কিছু করতে চান। তাই তার এই ক্ষুদ্র প্রয়াস।

 

খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্ককর্তা  মোঃ শাহাজাহান বলেন এই  দুর্যোগের দিনে প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়ে এসএস ফাউন্ডেশনের সত্তাধিকারী শাহানাজ সুলতানা যে মহৎ মনের পরিচয় দিয়েছে তা  প্রতিবন্ধীরা চিরদিন মনে রাখবেন বলেন মনে করেন।

 

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম বলেন, এসএস ফাউন্ডেশন,  বৈশি^ক এই দুর্যোগে ঘরে থাকুন নিরাপদে থাকুন এই শ্লোগানে যে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন তা সত্যি প্রসংশনীয়। তিনি তার মতো সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের অসহায় ও কর্মহীনদের সহযোগীতা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ