• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে টিসিবির পণ্য ক্রয়ে ভিড়,মানা হচ্ছে না সামাজিক দুরত্ব

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2020   Thursday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি শহরে কাঠালতলী এলাকায়  ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)  এর একটি ডিলার সাশ্রয়ী মূল্য  চিনি, তৈলসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। প্রতিদিন  এসব পন্য ক্রয় করতে বিপুল সংখ্যক লোকজন  ভিড়  জমাচ্ছেন। তবে মানা হচ্ছে না সামাজিক দুরত্বের নির্দেশনা।

 

এদিকে আবাসিক এলাকার বসবাসকারী লোকজন অভিযোগ করেছেন প্রতিদিন  বিপুল সংখ্যক মানুষ ওই এলাকায় পণ্য ক্রয় করতে জড়ো হওয়ার কারণে তারা ঝুকিপূর্ন  অবন্থায় রয়েছেন।

 

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি শহরে কাঠালতলী এলাকার   মৈত্রী বিহার সুরু গলিতে  টিসিবি’র  একটি ডিলার সাশ্রয়ী মূল্য চিনি,  তৈল, মশুর ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। তবে গলিটি সুরু ও আকারে ছোটো হওয়ায় মহিলারা কাছাকাছি দুটি লাইনে দাড়িয়ে গাদাগাদি করে পণ্য কিনছেন। অপরদিকে পুরুষদেরও দুটি লাইনে দাড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। তবে এসব লাইনে দাড়ানো লোকজনরা  স্থাস্থ্য বিভাগের নির্দেশিত সামাজিক দুরত্ব বজায় রাখছেন না। মাঝে মাঝে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা এসে দুরত্ব ঠিক করে দিলেও তারা চলে গেলেও আগের মতো করে গাদাগাদি করে লাইনে দাড়িয়ে যাচ্ছেন। এতে করে ঝুকি বেড়ে যাচ্ছে।

 

অপরদিকে, ওই  আবাসিক এলাকায় বসবাসকারী লোকজনেরা অভিযোগ করেছেন  টিসিবির পণ্য ক্রয়ের জন্য প্রতিদিন  বিপুল সংখ্যক লোকজন জড়ো হচ্ছেন। এতে করে তারা ঝুকিপূর্ন  অবন্থায় রয়েছেন। এলাকাবাসীরা এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে  দ্রুত হস্তক্ষেপের কামনা করেছেন।

 

টিসিবির এসব পণ্যর মধ্যে বিক্রি হচ্ছে সেগুলো হলো চিনি প্রতি কেজি ৫০টাকা, মশুর ডাল ৫০ টাকা, সায়াবিন তৈল ২ ও ৫ লিটারের প্রতি কেজি ৮০টাকা, ছোলা প্রতি কেজি ৬০টাকা করে বিক্রি করা হচ্ছে।

 

এ ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাঠালতলী এলাকা থেকে কয়েকজন লোক তাকে মোবাইলের মাধ্যমে এই বিষয়টি অবগত করেছেন। বিষয়টির ব্যাপারে যারা ওই এলাকায় টিসিবি`র পণ্য বিক্রি করছেন তাদেরকে জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ