• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনা ভাইরাস প্রতিরোধে বরকলে আশিকার স্বাস্থ্য উপকরণ বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020   Wednesday
no

no

করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার বরকলে স্বাস্থ্য উপকরণ  বিতরণ  করা হয়েছে। বেসরকারি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট ও স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউ কে এইড এর সহায়তায় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।

 

উপজেলার বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ ৭০জন  দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। এসময় উপস্থিত ছিলেন আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকার  উপজেলা ফিল্ড মনিটরিং অফিসার রিনি চাকমা, আশিকার উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর জোনাকি চাকমা। করা হয়। স্বাস্থ্য উপকরণের মধ্যে বালতি ১টি, মগ(প্লাস্টিক)১টি,ডেটল সাবান ১০টি,ডিটারজেন্ট পাউডার ২০০ গ্রামের ৫টি, টিস্যু প্যাকেট ২টি, মাস্ক ৫টি, ফিল্টার ট্যাপ ১টি  ও লিফলেট ১টি রয়েছে।       

 

আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জানান, বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগের কারণে শহর অঞ্চলের মানুষের চেয়ে গ্রামের সাধারণ মানুষরা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।তাই সরকারের পাশাপাশি সহযোগিতা সংস্থা হিসেবে আশিকা ও  স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউ কে এইড এর পক্ষ থেকে যৎসামান্য স্বাস্থ্য সামগ্রী উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

 

তিনি অারো জানান,অামাদের সংস্থার কার্যক্রম এগিয়ে নিতে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সেবাতামূলক কাজ করে যাচ্ছি। অামাদের সংস্থাটি বেসরকারী হলেও সেবামূলক কাজ করাটাই হলো অাশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের মূল কাজ। এছাড়াও  জেলার ১০ উপজেলায় ২২টি হাসপাতাল ও ক্লিনিকে অক্সিজেন, সিলিন্ডার ও নেবুলাইজার বিতরণ করা হয়েছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ