• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় উন্মেষের চার সদস্য আহত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2020   Tuesday

সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবী সংগঠন উন্মেষের চার সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন উন্মেষের সভাপতি বিটন চাকমা, সদস্য ত্রিশিলা চাকমা, কানন চাকমা ও মিতু চাকমা।


মঙ্গলবার সকাল ৮ টার দিকে শহরের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই নিত্য দিনের মত একটি সিএনজি চালিত অটো রিকশাতে করে মানিকছড়ি চেক পোষ্টে ব্লিচিং স্প্রে করতে যাচ্ছিলেন।


যাওয়ার পথে তাদের বহনকারী অটো রিকশাটি মানিকছড়ির পাহাড়টি নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সিড়ির গোড়ায় ধাক্কা মারে। এ ঘটনায় চালকসহ পাঁচজন আহত হয়।


ঘটনার পর স্থানীয়রা একটি অটোরিকশায় করে তাদের রাঙামাটি হাসপাতালে আনে। বিটন চাকমা মাথায়, ত্রিশিলা চাকমা ডান হাতে, মুখে, কানন চাকমা হাত, পায়ে ও মিতু চাকমা ডান কাধে, মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ত্রিশিলা চাকমা ও মিতু চাকমার আঘাতপ্রাপ্ত স্থানে এক্সেরে করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।


এ ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে চিকিৎসার খোঁজ খবর নেন রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ। এ সময় তিনি উন্মেষের আহত সদস্যদের চিকিৎসার খোজ খবর নেন এবং তাদেও চিকিৎসা ব্যয়ভার বহনের আশ্বাস দেন।


উল্লেখ্য, সেচ্ছাসেবী সংগঠন উন্মেষ রাঙামাটি শহরে প্রবেশ করা যানবাহনের উপর ব্লিচিং স্প্রের কাজ করছিলেন। এ কাজে যোগ দিতে প্রতিদিনের ন্যায় একটি সিএনজি যোগে তারা বনরূপা থেকে মানিকছড়ি চেক পোস্টে যাচ্ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ