• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2020   Friday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজো পাড়ায় দুর্বৃত্তের গুলিতে মংসাইনু মারমার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটেছে।

 

এলাকাবাসীরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলায় নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজো পাড়ায় একটি বসেছিল মংসাইনু মারমা। এসময় এক দল দুর্বৃত্ত মোটর সাইকেলের গিয়ে মংসাইনু মারমাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান মংসাইনু মারমা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

ক্যানাইজো পাড়ার কার্বারী (পাড়া প্রধান) উথোয়াই মারমা জানান, শুক্রবার সকাল আটটার দিকে পাড়ার কাছে দোকানের দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক যুবকের দেহ পড়ে রয়েছে। তার শরীরে গুলির চিহৃ রয়েছে। দোকানদারদের কাছ থেকে জানা গেছে নিহত ব্যক্তি রোয়াংছড়ি জামজড়ি পাড়া থেকে মোটরসাইকেলে করে ক্যানাইজো পাড়াতে আসে। এর কিছুক্ষন পরে জলপাই রঙের পোশাকে তিন জন অস্ত্রধারী এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

 

রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাড়ার লোকজন তাকে জানিয়েছে দুর্বৃত্তকারীরা জলপাই পোশাক পরিহিত ছিল।

 

রোয়াংছড়ি থানা ওসি তৌহিদ কবির জানান, ক্যানাইজো পাড়ার দোকানের কাছে রাস্তার উপরে নিহতের লাশ পড়ে ছিল। নিহত মংসাইনু মারমার বাড়ি থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাচিঅং পাড়ায়।

 

তিনি আরো জানান, নিহত যুবক এক সময় মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) সঙ্গে জড়িত ছিল। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে দুর্বৃত্তকারীরা জলপাই পোশাক পরিহিত ছিল। এ ঘটনায় এখনো কেউ মামলা করতে থানায় যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ