• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউন পরিস্থিতিতে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এম পি।

 

রোববার সকালের দিকে রাঙামাটি পার্বত্য জেল পরিষদ ও রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগ’র যৌথ উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কর্মহীন মানুষের পরিবার চিহ্নিত করে তিনশত  পরিবারকে ত্রান সমূহ প্রদান করেন। এনিয়ে রাঙামাটি সদর উপজেলাধিন পাঁচটি ইউনিয়নে মোট ১৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল সোমবার কুতুকছড়ি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে জানান রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুখময় চাকমা।

 

এসময় দীপংকর তালুকদার এমপি, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলে সুস্থ্য ও নিরাপদ থাকার জন্য সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবান জানান। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের সহযোগীতায় হাত বাড়ানোর জন্য দলের সকল স্তরের নেতা-কর্মিদের আহবান জানান।  তিনি দরিদ্র পরিবারের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌছে দিতে নেতা-কর্মিসহ প্রশাসনের প্রতি আহবান জানান।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের যৌথ আয়োজনে ত্রান বিতরণকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,   রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য লিটন বড়ুয়াসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ