• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেকে হাম আক্রান্তদের মাঝে আশিকার নগদ অর্থ ও ভ্রাম্যমান চিকিৎসা সেবাদান কর্মসূচি শুরু

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

রোববার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম এলাকায় হাম আক্রান্ত শিশুদের পরিবারের নগদ অর্থ ও ভ্রাম্যমান চিকিৎসা সেবাদান কর্মসূচি শুরু হয়েছে।

 

সাজেক-মাচলং সড়কের সাত মাইল এলাকা থেকে স্টার্ট ফান্ড-এর অর্থায়নে স্থানীয় এনজিও ‘আশিকা’র উদ্যোগে প্রান্তজনের এই সহায়তা কার্যক্রম ওই এলাকায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে আশার সঞ্চার করেছে। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন, আশিকা’র প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা, ফোকাল পারসন রবিন চন্দ্র চাকমা, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, একাত্তর টিভি প্রতিনিধি রুপায়ন তালুকদার, ভ্রাম্যমান চিকিৎসা দলের স্থানীয় সমন্বয়ক অমর শান্তি চাকমাসহ সংশ্লিষ্ট এলাকার তৃণমূল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে করোনা মোকাবেলার জন্য বিভিন্ন এলাকা সচেতনতা মূলক লিপলেট রিতরন ও সামাজিক দুরত্ত বজায় রাখারর জন্য বিভিন্ন ওধধের দোকান ও মুদির দোকানে সাদা রং দিয়ে গোল চিহ্ন দিয়ে দেন আশিকা প্রতিধিনিরা।

 

আশিকা’র প্রকল্প সমন্বয়ক বিমল কান্তি চাকমা জানান,  সাজেকে হামে আক্রান্তদের মাঝে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা দিতে ৪৫দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে হাম আক্রান্ত ২শত পরিবারকে নগদ এক হাজার টাকা করে প্রদান ও আক্রান্তদের চিকিৎসবা দেওয়া হবে।

 

সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, গেল ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি দেশের সবচেয়ে বড়ো ইউনিয়ন (ফেনী জেলার চেয়ে বড়ো) সাজেকের বেটলিং, লুঙতিয়ান পাড়া, অরুণ পাড়া, কাইচ্ছা পাড়াসহ সাজেকের দূর্গম এলাকায় অপুষ্টিজনিত রোগে ৯ শিশুর মৃত্যু হয় এবং আক্রান্ত হয় দুই’শ শিশু। এসব শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে শিয়ালদহ পাড়া বিওপির হেলিপ্যাড হতে বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে ওই শিশুদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় এবং শিশুরা সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের বাবা-মায়ের কোলে ফিরে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ