• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো ত্রাণ সহায়তা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2020   Friday

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো  শুক্রবার হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

শহরের মোল্লা পাড়া, হাসপাতাল  এলাকা, পাবলিক হেলথ, ডুবোচর ও তবলছড়ির ওয়াপদা কলোনীতে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ত্রান দেয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এসব এলাকার দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।  এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ন সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী জালোয়া, মোরশেদা আক্তার, হাবিব আজম, মাসদু পারভেজ, মোঃ আবচার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দ এসব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরীদ্র মানুষের হাতে হাতে ত্রাণ তুলে দেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সচেতন হবার আহবান জানিয়ে যার যার ঘরে অবস্থান করার অনুরোধ জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন যে কোন দুঃসময়ে বিপদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্যবাসীর পাশে থাকার আশ্বাস দেন। আগামীকালও শহরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ