• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

নানিয়ারচরে ১২শত কর্মহীন পরিবারকে খাদ্য শস্য দিল রাঙামাটি জেলা পরিষদ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2020   Wednesday

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নানিয়ারচর উপজেলায় ১২শতাধিক  কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে  নানিয়ারচর উপজেলার প্রতি ইউনিয়নে ৩মেট্রিক টন করে ৪টি ইউনিয়নে মোট ১২মেট্রিক টন খাদ্য শষ্য বিতরন করেন।

 

জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ। এসময় তিনি  সাবেক্ষ্যং, বুড়িঘাট, ঘিলাছড়ি ও ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ সদস্যদের হাতে পৃথকভাবে  পৃথক ভাবে খাদ্যশস্যের ডি,ও প্রদান করেন।

 

এ সময় ঘিলাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য যোগেন্দ্র চাকমা, বুড়িঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেকজান বেগম, ২নং নানিয়ারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য প্রিয়তোষ দত্ত, সাবেক্ষ্যং ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সদস্য রতœ চাকমা’সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ বলেন, বিতরণকৃত খাদ্যশস্যগুলো নানিয়ারচর ৪টি ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষগুলো যাতে সঠিকভাবে বন্টনের মাধ্যমে পায় এবং একই ব্যক্তি যাতে বার বার না পায় সে বিষয়ে বিশেষ নজর রাখার জন্য ইউপি সদস্যদের প্রতি আহ্বান করেছি।

 

তিনি  আরো বলেন, যতটুকু সম্ভব সমাগম এড়িয়ে খাদ্যশস্যগুলো প্রত্যেক কর্মহীন অসহায় মানুষদের বাড়ী পৌছে দেওয়া সম্ভব তা ইউপি চেয়ারম্যান, সদস্য এবং তরুনদের করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ