• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

করোনা প্রতিরোধ মোকাবেলায়
রাঙামাটিতে মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2020   Wednesday

করোনা ভাইসরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া গীরব ও অসহায় লোজনদের মাঝে মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম দিয়ে ত্রাণ সামগ্রি ঘরে ঘরে পৌছে দিচ্ছে। 

 

জানা গেছে, রাঙামাটিতে কর্মহীন,দুস্থ,অসহায় গরিব ও জনসাধারণের মাঝে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ তৎপরতার সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করছে প্রশাসন। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ কর্মহীন ও সাধারণ মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে  একটি‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’গঠন করে দেন। ওই টীম শুধু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেবেন।

 

সূত্র জানায়, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)র’সার্বিক তত্ত্বাবধানে এই টীম পরিচালনা করা হবে। কেউ ত্রাণ না পেয়ে থাকলে জেলা প্রশাসনেরমোবাইল নাম্বারে ফোন দিলে জেলা প্রশাসনের‘মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ দ্রুত গতিতে ওই ঘরে ত্রাণ পৌছে দেবেন।

 

জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার পরও অনেক সময় দারিদ্র কি বা নিন্ম আয়ের লোকজনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়। বাদ পড়া লোক জনের নাম জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে অবগত করা হয় তাহলে ওই সব জনসাধারণের বাসায় সরকারি ত্রাণ সহায়তা পৌছে দিতে জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট মোটর বাইকবাহী ইমার্জেন্সি রেসপন্স টীম’ গঠন করা হয়।

 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানান,সামাজিক যোগাযোগ মাধ্যম,কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিবন্ধী,তালিকা থেকে বাদ পড়া,নিম্ম আয়ের মানুষ যারা বিভিন্ন কারনে ত্রাণ নিতে আসতে পারছেননা এমন লোকদের বাসায় বাসায় ত্রাণ পৌছে দিতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা ১১সদস্যে একটি কমিটি গঠন করেছি। গতকাল বুধবার সকাল থেকে ১৮-২০ জনের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছি। এই কমিটির মাধ্যমে জেলা  প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ