• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ১০টাকা কেজি ওএমএস চাউল বিতরণ শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2020   Sunday

রোববার থেকে রাঙামাটিতে কেজি দশ টাকা কওে ওএমএস চাউল বিক্রি শুরু হয়েছে। কর্মহীন লোকদের মধ্যে এসব ওএমএস চাউল বিক্রি করা হবে।


সকালে ওএমএস চাউল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ,নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ,মোঃ আরিফুল ইসলাম,ইসলাম উদ্দিন,মিসের্স লাইলাতুল হোসেন,মোঃ রোরহান উদ্দিন মিঠু প্রমুখ।


ওএমএস পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন,বর্তমান সংকট মোকাবেলায় দিনমুজুর ও কর্মহীন মানুষের মধ্যে প্রতি সপ্তাহে রোববার,মঙ্গলবার ও বৃহস্পতিবার তিন দিন রাঙামাটি শহরের ৯টি স্থানে সকাল ১০টা হতে ৩টা পর্যন্ত জনসাধারণের বিশেষ সুবিধার্থে ওএসএম এর মাধ্যমে প্রতি কেজি ১০টাকা দরে চাউল বিক্রি করা হবে। প্রতি ওয়ার্ডের নির্ধারিত স্থানে সপ্তাহে মাথাপিছু কেজি সর্বোচ্চ ৫ কেজি হারে চাউল ক্রয় করতে পারবে।


তিনি বলেন,পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ২মেঃটন চাউল বুঝে নেবেন।সপ্তাহে তিন দিন ২ মেঃ টন বিক্রি করে ফের দ্বিতীয় সপ্তাহের জন্য ২ মেঃ টন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে বুঝে নেবেন।


জেলা প্রশাসক আরো বলেন, ১০টাকা কেজি ওএমএস চাউল বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীও পুলিশের উপস্থিতিতে বিক্রি করা হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতি সপ্তাহে ৫৪ মেঃ টন ওএমএস চাউল বিক্রি করা হবে। এভাবে আগামী তিন মাস এ কর্মসূচি চলবে বলে জেলা প্রশাসক জানান। ওএমএস ৯টি স্পট পরিদর্শন করেন জেলা প্রশাসক।


জানা গেছে, রাঙামাটি পৌরসভার ৯টি স্থানে ওএমএস ১০টাকা কেজি চাউল বিক্রি করা হবে ওই সব স্থানের নাম-১নং ওয়ার্ড রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দির,২নং ওয়ার্ড রিজার্ভ বাজার আবদুল আলী একাডেমি,৩নং ওয়ার্ড তবলছড়ি ইয়ুথ ক্লাব, ৪নং ওয়ার্ড তবলছড়ি পাবলিক কলেজ,৫নং ওয়ার্ড আসামবস্তি মাশরুম ট্রেনিং সেন্টার,৬নংওয়ার্ড ভেদভেদি সড়ক ও জনপথ কারখানা বিভাগ,৭নং ওয়ার্ড কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,৮নংওয়ার্ড রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ও ৯নং ওয়ার্ড সদর উপজেলা পরিষদ প্রাঙ্গঁন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ