• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

রাঙামাটিতে অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দিলেন দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2020   Friday

করোনা মোকাবেলায় কর্মহীন দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

শুক্রবার শহরের রিজার্ভ বাজার এলাকায় হাজী ইউসুফ আলী কোম্পানীর পরিবারের উদ্যোগে দৈনিক ৩০ পরিবারকে দূর্যোগ কালীন খাদ্য সহায়তার উদ্বোধন করে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

 

এ সময় রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনসুর আলী, হাজী ইউসুফ কোম্পানীর ছেলে অভ্যন্তরীন লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম প্রমুখ।

 

এদিকে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের উদ্যোগে কর্মহীন ১৬০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সকালে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে প্রাঙ্গনে পরিবার গুলোর মাঝে ত্রাণ সমাগ্রীর তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসনের আরডিসি সহকারী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ এবং সহকারী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন, মন্দির কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত ও সাধারণ সম্পাদক প্রকাম তালুকদার। পরে মন্দির কমিটি নেতৃবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে পরিবার গুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ