• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

মহালছড়িতে কর্মহীন অসহায় মানুষের পাশে ছাত্রলীগ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2020   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন রোধে সৃষ্ট সংকট মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের নেতারা।

 

সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সতর্কতামূলক নিয়ম বিধি ঘোষণা অনুযায়ী মহালছড়ির অনেক এলাকায় অনেকেই হোম কোরান্টাইন এবং গ্রাম লকডাউন করা হয়। এ সময় গরীব পরিবার অনেকের মধ্যে অভাবের মাত্রা আরো চরম আকার ধারণ করে। ঠিক তখন থেকেই  হোম কোরান্টাইন থাকা এবং গরীব কর্মহীন হয়ে পড়া পরিবারদের বাড়িতে বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার দায়িত্ব নেন ছাত্রনেতা উপজেলার সভাপতি জিয়াউর রহমান ও সাধারন সম্পাদক রনজিত দাশ।

 

এসময় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আশ্রাফুল মিঠু, সাবেক ইউনিয়ন সভাপতি আমিনুল ও  সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি সকলকে  করোনা ভাইরাস সংক্রমনরোধ সংক্রান্ত বিষয়ে সরকারের বিধি নিষেধ মেনে চলারও আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ