• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

করোনা ভাইরাসের সংক্রামক থেকে রক্ষার্থে সরকারী ঘোষনা অনুযায়ী ২৬ মার্চ থেকে যানবাহন বন্ধের কারণে
রাঙামাটিতে সিএনজি চালকদের খাদ্যশষ্য ও ভোজ্য তেল বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020   Wednesday

করোনা ভাইরাসের সংক্রামক থেকে রক্ষার্থে সরকারী ঘোষনা অনুযায়ী ২৬ মার্চ থেকে  সারাদেশে মতো রাঙামাটি শহরেও সিএনজি(অটোরিক্সা) চলাচল বন্ধ থাকবে। এ লক্ষে চালকদের পরিবারের মাঝে সম্ভাব্য দূর্যোগ নেমে আসার আশঙ্কা থেকে প্রতিজন অটোচালককে মাথাপিছু ২৫কেজি চাউল ও ৫ লিটার ভোজ্যতেল বিনামূল্যে বিতরণ করেছে অটোচালকদের সংগঠন রাঙামাটি বেবিটেক্সি চালক কল্যাণ সমিতি।

 

বুধবার শহরের সমিতির কার্যালয়ে সংগঠনের কল্যাণ ফান্ড থেকে এসব খাদ্যশষ্য ও ভোজ্য তেল বিতরণ  করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।  এসময় সংগঠনের সভাপতি পরেশ মজুমদার, সহ-সভাপতি কবির আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নুরুল ইসলাম, কামাল হোসেন, আফসার সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় তিনি বলেন, সরকারের নির্দেশনানুসারে করোনা ভাইরাসের সংক্রামন থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ বাসায় আবদ্ধ থাকতে হবে। যেহেতু সামনের দিনগুলো আমাদের জন্য কি ধরনের বিপদ হতে পারে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তাই সামান্য কষ্ট করে হলেও সাধারণ চালক ভাইদেরকে বিপদকালীন সময়ের জন্য চাউল ও তেল বিতরণ করা হয়েছে।

 

এই সহায়তা পর্যাপ্ত নয় মন্তব্য করে  তিনি আরো বলেন, তারপরও তাদের সংগঠনের সামর্থ্য অনুসারে সদস্যদের পাশে দাঁিড়য়েছি।

 

এদিকে চাউল ও তেল পাওয়া অটোরিক্সা চালকরা জানান, তাদেরা প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতাম। অনির্দিষ্ট্যকালের জন্য গাড়ি বন্ধ রাখার সরকারী সিদ্ধান্তে আমাদের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। অটোচালক জাকির হোসেন লিটন জানান, বউ-বাচ্চা নিয়ে কিভাবে সামনের দিনগুলো কাটাবো” এই দুঃশ্চিন্তায় যখন চালকরা দিশেহারা, ঠিক এমন সময়ে সংগঠনের সাধারণ সম্পাদকের উদ্যোগে চাউল ও তেল বিতরণে দুঃশ্চিন্তায় দিশেহারা চালকদের মনে এনেদিলো প্রশান্তির ছোয়া। আর যাই হোক অন্তত লবন দিয়ে হলেও দুমুঠো ভাত খেয়ে বেঁেচ থাকা যাবে বলেই দু’হাত তুলে নেতৃবৃন্দের জন্যে দোয়া করতেও ভূল করলোনা কয়েকজন বৃদ্ধ চালক।

 

রাঙামাটি বেবিটেক্সি চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রোমান জানিয়েছেন, তাদের সংগঠনের নিজস্ব কল্যাণ ফান্ড থেকে প্রায় এক হাজার সদস্য চালকদের মাথাপিছু হারে ২৫ কেজি চাউল ও ৫ লিটার করে সয়াবিন তেল বিতরণ করেছি। কারন এই চালকরা বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের সংসারে চরম অভাব নেমে আসবে এবং এতে করে নিদারুন কষ্টকর পরিস্থিতি পড়তে হবে তাদের। তাই দূর্যোগময় মুহুর্তেও যাতে অন্তত তিন বেলা ভাত খেয়ে হলেও দিনানিপাত করতে পারে সেই লক্ষ্যেই তাদের জন্য এই উদ্যোগ বলেও জানিয়েছেন রোমান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ