• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজার বন্ধ ঘোষণা

নিরত বরন চাকমা, বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020   Wednesday

গণজমায়েত এড়াতে রাঙামাটির বরকলে সবধরনের সাপ্তাহিক হাট বাজার বন্ধের ঘোষণা দিয়েছে পুলিশ ও বিজিবি যৌথবাহিনী। করোনা ভাইরাস ঠেকাতে বুধবার  সকালে বরকল বাজার এলাকায় এ সিদ্ধান্ত মাইকিং করে জানিয়ে দেয়া হয়। 

 

বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বরকলের বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচার পরিচালনা করা হয়। 

 

অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, বরকলে শনিবার ও বুধবার এ দু`দিন হাট বাজার হয়। এসময় বাজারে মানুষের সমাগম বেশি হয়। এতে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তাই গণজমায়েত ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। 

 

তিনি অারো জানান,  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্মেসী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও কাঁচা বাজার যথারীতি খোলা থাকবে। তবে দোকানে কিংবা রাস্তাঘাটে অপ্রয়োজনে বাহির হওয়া যাবেনা এবং অাড্ডা দেয়া যাবে না। 

 

অন্যদিকে সকালে উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধ সভায় জনস্বার্থে এবং দেশের কল্যাণের স্বার্থে বেসরকারিভাবে বরকল উপজেলাকে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেন। সভায় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গণপরিবহন বা যাত্রীবাহি লঞ্চ চলাচল, জনসমাগম এড়িয়ে চলা এবং বিবাহ ও ধর্মীয় অাচার অনুষ্ঠান বন্ধ ঘোষণা করার নির্দেশ দেন। তবে মালবাহী ট্রলার চলাচল করতে পারবে। কিন্তু দুইয়ের অধিক  লোকজন থাকবে না। 

 

এর অাগে কাঁচা বাজার, ফার্মেসী ও মুদি দোকান বাদে অন্যান্য দোকানপাট বন্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ