• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরী সভা
রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে ১১ জন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2020   Wednesday

করোনা ভাইরাসের সংক্রমণ সতর্কতায় রাঙামাটিতে বিদেশ ফেরত ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে, এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন সচেতনামূলক অংশ হিসেবে গতকাল বুধবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট ও মাস্ক বিতরণসহ জরুরী  সভা করেছে জেলা প্রশাসন।

 

জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, রাঙামাটিতে বিদেশ ফেরত ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরো জানান, করোনা  ভাইসরাস  প্রতিরোধ মোকাবেলায়  রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা ও চম্পক নগরস্থ  জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যা  বিশিষ্ট আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

 

এদিকে বুধবার সকালের দিকে  করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক অংশ হিসেবে রাঙামাটি  জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের নেতৃত্বে শহরের বিভিন্ন বাজারে আসা লোকজনদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন। এছাড়া বিকালে জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে এক জরুরী বৈঠক ডাকা হয়।

সভায় জেলা প্রশাসক ও সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্ল্যাহসহ প্রশাসনিক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী উপস্থিত ছিলেন।

 

সভায় বলা হয়, ভাইরাস প্রতিরোধে বিশেষ করে বিদেশ থেকে যারা আসছেন, তাদেরকে নজরে আনতে হবে। তাদের সঠিক তথ্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। বিদেশীদের প্রবেশে নিষোধাজ্ঞা জারি দরকার। পর্যটকদের নিষিদ্ধ আগমণও বন্ধ করে দিতে হবে। রাঙামাটিতে বিভিন্ন দেশ থেকে ২৪৩ জন ফেরত এসেছেন বলে জানানো হয়েছে সভায়। তাদের সবাইকে নজরে আনতে জোর দেয়া হয়েছে।  

 

সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আতংকের কারণ নেই। তবে এ নিয়ে যাতে গুজব ছড়াতে না পারে, তা প্রতিরোধ করতে হবে। জনগণ সবাইকে সচেতন হতে হবে। বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীদের সঠিক তথ্য দিয়ে কোয়ারেন্টিনে রাখতে হবে। রোগ নিয়ে কারও কোনো সন্দেহ থাকলে জরুরিভাবে হাসপাতালের হটলাইনে যেতে হবে। যেসব নিয়মনীতি রয়েছে, সেগুলো যথারীতি পালন করে সচেতন থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ