• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লীন প্রকল্প কর্তৃক হাসমুরগীর ডিম থেকে বাচ্চা ফুটানোর ইনকিউভেটর বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2020   Thursday

মা ও শিশুর পুষ্টি উন্নয়নের লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় লিডারশীপ এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্প কর্তৃক হাসমুরগীর ডিম থেকে বাচ্চা ফুটানোর কৃত্রিম যন্ত্র (ইনকিউভেটর) বিতরণ করা  হয়েছে।

 

মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব টিটন খীসা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ নুরুল আফসার, দীঘিনালা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা জনাব জওহরলাল চাকমা, গুইমারা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার । লীন  প্রকল্পের জেলা ব্যববস্থাপক নিখিল চাকমাসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

 

উল্লেখ্য, মা ও শিশুর পুষ্টি উন্নয়নের লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় লীন নামক একটি প্রকল্প ২০১৯ সাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার  পাচটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। উপজেলাগুলো হলো গুইমারা, লক্ষীছড়ি, পানছড়ি, দীলিনালা ও মহালছড়ি । এ প্রকল্পের উদ্যোগে সর্বমোট ৪৫ টি নারী পরিচালিত ব্যবসা(উইমেন্স সিনেস সেন্টার) কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে প্রত্যন্ত এলাকায় নারীরা ব্যবসা পরিচালনা করছেন। ডব্লিউবিসি  কেন্দ্রের অর্ন্তভূক্ত নারী সদস্যরা ব্যবসা পরিচালনার  পাশাপাশি কিশোরী, দুগ্ধদানকারী ও গর্ভবতী মা, দের পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।   ইতিমধ্যে প্রকল্পের মাধ্যেমে ২০  জন নারীকে ‘ব্যবসা পরিকল্পনা’ এবং ২২১ জন নারীকে ‘পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী ২০২০ তারিখ ৫ টি ডব্লিউবিসি  সেন্টারে হাসমুরগীর ডিম ফুটানোর কৃত্রিম যন্ত্র  (ইনকিউভেটর) প্রদান করা হয় । ইউকিউভেটরগুলো ডব্লিউবিসি  সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ