• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

পানছড়িতে সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী চৈতালি চাকমা

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2020   Saturday

সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী চৈতালি চাকমা। 

 

শুক্রবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর সম্মানিত সদস্য শতরূপা চাকমা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিভা ত্রিপুরার বাসভবনের সামনে এ সেলাই মেশিনটি প্রতিবন্ধী চৈতালি চাকমা হাতে তুলে দেন। সেলাই মেশিন রক্ষণাবেক্ষনের জন্য নগদ পাঁচ হাজার টাকাও তুলে দেন শতরূপা চাকমা।

 

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল এর খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, দীঘিনালা উপজেলার মৎস্য কর্মকর্তা অর্পনা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেত্রী সুনীল দেবী চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূতন ধন চাকমা ও পানছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি।

 

পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের মির্জিটিলা মধুমঙ্গল পাড়ার মৃত-সুখ রঞ্জন চাকমা ও মৃত-ইন্দ্রমুখী চাকমা মেয়ে চৈতালী চাকমা। জন্ম থেকেই তিনি প্রতিবন্ধী। তাঁর বাম পায়ের হাটু থেকে নিচের অংশ একেবারে চিকন আর বাঁকানো। তাই সে ছোটকাল থেকে লাঠি ভর দিয়ে চলাচল করে। লাঠির ওপর ভর করেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ধী পেরিয়ে এখন ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত।


সে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪-১৫ সালে ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাশ করেন। বর্তমানে পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি উপজেলা মহিলা অধিদপ্তরের আওতাধীন সেলাই প্রশিক্ষন কোর্স প্রশিক্ষন করছেন।

 

চৈতালী চাকমা বলেন- ২০১৪ইং সালে মা ও ২০১৬ইং সালে বাবা স্বর্গীয় হওয়ার পর থেকে বাবার রেখে যাওয়া ঘরে একমাত্র বড় ভাই অমর কান্তি চাকমার সাথেই আমার বসবাস। ঘর ভিটা ছাড়া বাবার আর কোনো জায়গা-জমি না থাকায় পরের জমি বর্গা চাষ আর দিন মজুরী করেই চলছে ভাইয়ের সংসার।


তাই বড় ভাইয়ের একান্ত আগ্রহে, তিন মাস পর পর প্রতিবন্ধী ভাতা বাবদ ২২৫০ টাকা আর পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা কলেজের ফি-সহ সব ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছেন বলে লেখাপড়া চালিয়ে নিতে পারছি।


তিনি সেলাই মেশিন দেওয়া মানবতাবাদী দুই মহিলাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন- এর ফলে লেখা-পড়ার পাশাপাশি সেলাই মেশিন কাজ করে আয় করতে পারবো আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাবো।


শতরুপা চাকমা ও শিক্ষিকা প্রতিভা ত্রিপুরা বলেন- শৈশব থেকেই শারীরিক অসঙ্গতি নিয়ে বেড়ে উঠা পিতা-মাতাহীন, দরিদ্র পরিবারের এই মেয়েটি সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। তাঁর চাওয়া সামান্য একটি সেলাই মেশিন। তাঁকে সেলাই মেশিনটি দিতে পেরে আমরাও খুশি। প্রত্যন্ত অঞ্চলের এ ধরনের দরিদ্র ও অসহায় মানুষদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলে সহযোগিতার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ