• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী শিল্প পণ্য মেলা শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2020   Sunday

দেশীয় হস্তশিল্প পন্য রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রোববার থেকে রাঙামাটিতে সপ্তাহব্যাপী শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।

 

শিল্প সহায়ক কেন্দ্র বিসিক ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বিসিক কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা ও মনোয়ারা আক্তার জাহান। এ সময় রাঙামাটি শিল্প সহায়ক কেন্দ্র বিসিক প্রকল্প অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইদ্রিস হোছাইন, বিসিক জেলা কার্যালয়ের এজিএম দীপা তালুকদার’সহ বিসিক  কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেলায় বসানো বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

 

মেলা আয়োজকরা জানান, স্থানীয় ও দেশীয় সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যের ব্যাপক প্রসার। বিক্রয় ও রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এখানকার জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এ কর্মসংস্থান দেশের সঞ্চয় বিনিয়োগের পথ প্রশস্থ করবে, বেকার সমস্যার সমাধান এবং দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে।

 

মেলায়, স্থানীয় বাটিক, বুটিক, টেক্সটাইল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় ২৮টি স্টল বসানো হয়েছে। স্টলে কাঁচামাল, টেক্সটাইল, গার্মেন্টস এক্সেসরিজ এবং স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ