• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে কার্যক্রম শুরুর লক্ষ্য
আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষ্য রাঙামাটিতে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020   Tuesday

পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম শুরুর লক্ষ্য মঙ্গলবার রাঙামাটিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  অবহিতকরণ সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ  জোহরা উপমার সভাপতিত্বে বক্তব্যে দেন নারী প্রগতি সংঘের লিয়াজো অফিসার শরীফ চোহান, প্রগ্রেসিভের নির্বাহী  পরিচালন সূচরিতা চাকমা। সভায়  রাঙামাটি সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান,কারবারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

 

সভায় বলা হয়, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভ এর সহযোগিতায় আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের মাধ্যমে রাঙামাটি সদর উপজেলার চারটি ইউনিনের ১২শ নারী ও কিশোরী তাদের স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্যর বিষয়ে উপকার ভোগ করবে। এছাড়া  এসব নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা তৈরী করা হবে যেখানে নারীর প্রতি কোন ধরনের সহিংসতা  ও বৈষম্য থাকবে না। যা নারীদের সহিংসতা ও বৈষম্য সম্পর্কিত জ্ঞাত বিষয়ে  সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ক্ষমতায়িত হবে।

 

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় নারী প্রগতি সংঘের সহায়তায় তিন পার্বত্য জেলায় ১০টি বেসরকারী উন্নয়ন সংস্থা আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের  মাধ্যমে পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য  উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এর মধ্যে রাঙামাটি জেলায় উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভসহ  চারটি এনজিও দশ উপজেলায় কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ