• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020   Tuesday

গুণগত ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, পিছিয়ে পরা পার্বত্য জেলা থেকে শিক্ষিত জাতি গড়ে তুলতে পারলে সমতলের ন্যয় আমরাও এগিয়ে যাবো। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিতে। 

 

মঙ্গলবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নের দ্বিঘলীবাগ পাড়ায় জেলা পরিষদ ও সিএইচটি-ইউএনডিপি’র কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

এ সময় আলোচনা সভায় সাপছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য পদ্ধ কুমার চাকমা, ইউনিয়নের কার্বারী লক্ষী কুমার চাকমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র এফএফএস এক্সপার্ট একেএম আজাদ, শিক্ষক প্রভু রঞ্জন চাকমা বক্তব্য দেন। 

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব  প্রতিফলন। কারণ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।  তাই বসে থেকে এখন অলস সময় পার করার সময় নেই। সরকার প্রদত্ত সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, আমাদের বাড়ীর আশে পাশে যে সকল পতিত জমি রয়েছে সেখানে আধৃনিক পদ্ধতিতে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তিনি দ্বিঘলীবাগ পাড়ার উন্নয়নে পরিষদ হতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। 

 

উল্লেখ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা (৩য় পর্যায়) প্রকল্পটি চলমান রয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ