• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020   Wednesday

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শনিবার রাঙামাটি জেলা ছাত্রলীগ।

 

সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় এই শ্লোগানকে সামনে রেখে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি আনন্দ মিছিল বের হয়ে কাঁঠালতলী, বনরুপা, হ্যাপীর মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।



মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছো সমাবেশ বক্তারা বলেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ভারতের মতো শক্তিশালী দেশকে টপকিয়ে চ্যাম্পিয়ন হওয়া এটাই প্রমাণ করে যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। সামনের দিনে ক্রিকেটারদের জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে।’



বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করলো। এটি আমাদের জন্য বড় পাওয়া। বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে তা ভুলবার মতো না। আশা করছি তাদের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ।রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে সমাবেশে সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।    

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ