• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়ির মনাটেক গ্রামে উপজেলা প্রশাসনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020   Thursday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার "মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমূখী সমবায় সমিতির সদস্যভুক্ত পরিবারের জন্য উপজেলা প্রশাসন থেকে  শীতবস্ত্র প্রদান করা হয়।

 

বুধবার  মৎস্য সমিতির সভাপতি রত্ন উজ্জল চাকমা সমিতির অন্যান্য সদস্যদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত সমিতির সদস্যভুক্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া গেল মঙ্গলবার মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত নিজেই মনাটেক গ্রামে গিয়ে  গরীব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।

 

এতে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাইদ। আরো উপস্থিত ছিলেন মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি রতœ উজ্জল চাকমা ও সমিতির অন্যান্য সদস্যগণ সহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

 

মনাটেক যাদুগানালা মৎস্যচাষ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি রত্ন উজ্জল চাকমা বলেন, সুষ্ঠ বন্টনের লক্ষ্যে শীতবস্ত্র  বিতরণের আগে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভায় গরীব সদস্যদের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

 

এছাড়াও বিতরণের জন্য সমিতির সভাপতিসহ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সিঙ্গিনালার কাপ্তাই পাড়া, মহামুনি পাড়া, হেডম্যান পাড়া, মনাটেক পাড়া, দেওয়ান ছড়াসহ ৬টি গ্রামের শীতার্ত গরীব সদস্য পরিবারের মাঝে শীত বস্ত্র  বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ