• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে সংবর্ধনার জবাবে কংজরী চৌধুরী
দায়িত্বের দায়বোধ থেকে দেশ-সমাজের পাশে দাঁড়াতে পিছপা হবো না

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2020   Saturday

শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে সংগঠনের খাগড়াছড়ি জেলা ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট-এর যৌথ উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে অনুষ্ঠিত সংগঠনের খাগড়াছড়ি জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান এড. জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিটের পাঁচ বারের নির্বাচিত সা: সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য নিগাঢ় সুলতানা, শরণার্থী টাস্কফোর্স-এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজকর্মী স্বপন দেবনাথ, ইউনিটের নির্বাহী সদস্য দুলাল হোসেন এবং যুব সংগঠক হাফসা বেগম। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, দায়িত্বের দায়বোধ থেকে দেশ-সমাজের পাশে কখনো পিছপা হবো না। দায়িত্ব পাওয়া বড়ো কথা নয়, সে দায়িত্বের গুণ ও মান রক্ষা করে মেয়াদকাল শেষ করতে পারাটাই উত্তম। রেড ক্রিসেন্ট একটি বিশ্বজনীন সর্বোচ্চ নিরপেক্ষ সেবা সংগঠন। এই সংগঠনের জাতীয় পর্যায়ের দায়িত্ব লাভ, মানে খাগড়াছড়ি তথা পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায়ের অর্জন।

 

তিনি তিন পার্বত্য জেলায় রেড ক্রিসেন্ট-এর সেবা ও মানবিক কার্যক্রমকে আরো এগিয়ে দল-মত-নির্বিশেষে সকলের অধিকতর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ