• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত বিচার ব্যবস্থা শক্তিশালীকরণে মামলা ব্যবস্থাপনা ও নথি সংরক্ষণ বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

 

জেলা পরিষদ সভাকক্ষে ইউএনডিপি’র আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ।

 

কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, ইউএনডিপি’র জেন্ডার এন্ড কমিউনিটি কোহেশন চিফ ঝুমা দেওয়ান, ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক ঐশ^র্য্য চাকমা’সহ আইনজীবী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীগণ উপস্থিত ছিলেন।

 

কর্মশালার সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নীতি নৈতিকতা সঠিক রেখে নিরপেক্ষভাবে সমাজের জনপ্রতিনিধিদের বিচার করতে হবে। তবেই সমাজে তার ভালো অবস্থান হয়। তিনি বলেন, স্থানীয় রাজনীতির কারণে বর্তমানে দেখা যায় প্রথাগত বিচার ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। যার ফলে পক্ষ বা বিপক্ষরা সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামের পূর্বের সেই প্রথাগত বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার সমতলের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি’সহ সকল ক্ষেত্রে সহায়তা এবং সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন, সরকার প্রদত্ত এ সুযোগগুলোকে কাজে লাগিয়ে পার্বত্য জেলাগুলোকে এগিয়ে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ