• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়ি উপ নির্বাচনে পত্যারানী চাকমা বেসরকারীভাবে বিজয়ী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2020   Monday

রাঙামাটি জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের ১নং সংরক্ষিত  আসনের উপ-নির্বাচনে পত্যারানী চাকমাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি হেলিপ্টোর প্রতীকে ৯শ ১৮ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনন্দীনি চাকমা মাইক প্রতীকে ৪শ ৪২টি ভোট পেয়েছে।

 

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়। ১নং ওয়ার্ডে ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডে মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে সামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, ভোটারেরা উৎসব মুখরে কেন্দ্র উপস্থিত হয়েছেন। তাদের নারী পুরুষ অংশগ্রহন চোখে পড়ার মত ছিল। ভোট চলাকালিন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতিময় চাকমা বলেন, গেল বছর ৩ ডিসেম্বর সরকার জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়নের ১নং সংরক্ষিত আসনের সদস্য পদে উপ-নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেন। এ প্রজ্ঞাপনের ভিত্তিতে পত্যারানী চাকমা ও বিনন্দীনি চাকমা মনোনয়ন দাখিল করেন।

 

তিনি আরো জানান, পত্যারানী চাকমা হেলিপ্টোর প্রতীক  ৪শ ৭৬ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনন্দীনি চাকমাকে পরাজিত করেন। সুতরাং হেলিপ্টোর প্রতীক প্রার্থী পত্যারানী চাকমাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ