• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2015   Thursday

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বৃহস্পতিবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

সুর্যোদয়ের সাথে সাথে শহীদ শুক্কর স্টেডিয়ামে ২১ বার তেধ্বনি ও শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিবসটি সুচনা হয়। সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বিভিন্ন স্কুল কলেজ, পুলিশ আনসার, ভিডিপি, স্কাউডস ও গার্লস গাইডদের কুচকাওয়াজ ও সালাম গ্রহন করেন  জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবর্গদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও নব নিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা,জেলা প্রশাসক সামসুল আরেফিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সদস্য শামীমা রশীদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রনাল পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এছাড়া দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ