• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ হতে বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2019   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক গরিব ও অসহায় শীতার্তদের মানুষদের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

সোমবার বিলাইছড়ি উপজেলা আওয়ামীগ কার্যালয়ে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।

 

এ সময় বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীদুল ইসলাম’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।

 

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রতি বছরই এই শীতের সময়ে কষ্টে কাটে পাহাড়ের প্রত্যান্ত এলাকার মানুষের দিন। ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্ত্র টুকুও জোটছে না। তিনি বলেন, সরকার ও সমাজের সামর্থ্যবানরাসহ সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। একই সাথে বেসরকারি সংস্থা, সামাজিক ও সেবামূলক সংস্থাগুলোও শীতার্ত মানুষের সহায়তার জন্য এগিয়ে আসতে পারে। তিনি বলেন, মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তাই আসুন এই শীতে মানবিকবোধ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সাহায্য করি। সামর্থ্যবানদের শীতার্তদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ