• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট`র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2019   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় প্রয়াত কৃতি ফুটবলার রহমানের স্মরণে রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট`র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় মহালছড়ি উপজেলা ফুটবল মাঠে এ ফাইনাল খেলা শুরু হয়। রহমান স্মৃতি পরিষদের আয়োজনে এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও সাবেক উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুইহ্লাঅং রাখাইন পিপলু সহ আরো অনেকে। এ সময় গ্যালারী ভর্তি দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনার মধ্য দিয়ে টুর্ণামেন্ট এর চুড়ান্ত পর্বের খেলায় বন্ধুমহল স্পোর্টিং ক্লাব বনাম ফ্রেন্ডশিপ একাদশ মাঠে নামেন। শক্তিশালী এ দু’দলের মধ্যকার খেলায় বন্ধুমহল একাদশ ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়। উক্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরষ্কার লাভ করেন মোঃ জাহিদুল ইসলাম ও সেরা খেলোয়ারের পুরষ্কার লাভ করেন মোঃ নুরন্নবী। খেলার প্রথম থেকেই রেফারির দায়িত্ব পালন করেন, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া।


এই সময় প্রধান অতিথি রতন কুমার শীল বিজয়ী ও রানার্সআপ দল সহ সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন। খেলা শুরুর আগে প্রধান অতিথি সহ প্রয়াত আব্দুর রহমানের স্ত্রী ও রহমান স্মৃতি টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্যদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

উল্লেখ্য, মহালছড়ির কৃতি ফুটবলার আব্দুর রহমান গেল ৯ আগষ্ট মহালছড়ির এক পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। প্রয়াত কৃতি ফুটবলার আব্দুর রহমানের স্মৃতি ধরে রাখতে রহমান স্মৃতি পরিষেেদর আয়োজনে এই টুর্ণামেন্ট গত ২২ নভেম্বর থেকে শুরু হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ