• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ধান কাটা ও সংগ্রহে স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষককে ইউপিডিএফের সহায়তা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2019   Friday

‘জনগণের কল্যাণমূলক কাজে আমরা হবো আগুয়ান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে ৮ থেকে ১৫ নভেম্বর সপ্তাহব্যাপী শীতকালীন ধান কাটা ও সংগ্রহ মৌসুমে কৃষককে স্বেচ্ছাশ্রম দিয়ে সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হয়েছে।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়, ভাইবোন ছড়া এলাকায় ধান কাটা ও সংগ্রহে কৃষককে সহায়তা প্রদান কর্মসুচির উদ্বোধন করেন ইউপিডিএফ খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক সুকীরণ চাকমা। অপরদিকে পেরাছড়া এলাকায় ধান কাটা ও সংগ্রহে সহায়তা প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউপিডিএফ খাগড়াছড়ি উপজেলা সংগঠক প্রকাশ চাকমা। পার্টি সদস্যরা ভাইবোন ছড়া ও পেরাছড়া ইউনিয়নে কায়িক শ্রম দিয়ে ধান কাটা ও সংগ্রহে অংশগ্রহণ করেন। এতে বেশ কয়েকজন গরীব ও অস্বচ্ছল কৃষক উপকৃত হয়েছেন।


ইউপিডিএফ খাগড়াছড়ি উপজেলা ইউনিটের সংগঠক সুকীরণ চাকমা বলেন, ‘ইউপিডিএফ হলো জনগণের পার্টি। একমাত্র এই পার্টিই সুখে দুঃখে ও সংগ্রামে জনগণের পাশে রয়েছে।’


তিনি আরো বলেন যেখানে অন্য পার্টিগুলো এবং বিশেষত তথাকথিত জাতীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, জনগণের ঘাড় ভেঙে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিল করছে, সেখানে একমাত্র ইউপিডিএফের নেতা কর্মীরাই নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণ ও মুক্তির জন্য সকল ধরনের দমনপীড়ন মোকাবিলা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


প্রকাশ চাকমা তিনি বলেন যখনই এবং যেখানেই ইউপিডিএফ ও জনগণ একমন একপ্রাণ হয়ে কাজ করেছে, সংগ্রাম করেছে, সেখানেই সফলতা এসেছে, বিজয় অর্জিত হয়েছে।


তিনি সকলকে অতীতের সংগ্রামের সাফল্যের ইতিহাস থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ